গাইবান্ধা প্রতিনিধি
জনতা ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখার এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় শাখাটি লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জমান নয়ন শাখাটি লকডাউন ঘোষণা করেন।
তিনি জানান, এই শাখায় কর্মরত এক ক্যাশ অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ জুন পর্যন্ত এই শাখার ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম মণ্ডল জানান, ২০ জুন ঐ ব্যাংক কর্মকর্তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এরপর তার সংস্পর্শে আসা ১০ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়।
