ডিএনসিসির ৪০ স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা

আপডেট : ২২ জুন ২০২০, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্তের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪০টি স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করছে। গতকাল সোমবার ডিএনসিসির জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিএনসিসি এলাকার নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। এসব কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সঙ্গে সঙ্গে জানা যাবে। তবে ডেঙ্গু পরীক্ষার জন্য অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে।