টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে পাগাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. গোলাম রব্বানী চঞ্চল (৫০), মোজ্জামেল হোসেন সুমন (৩২) ও সাজিদুল ইসলাম সৈকত (৩১)।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাগাড় সালামের আটারকল এলাকার গোলাম রব্বানী চঞ্চলের ওয়ার্কশপ অফিসে অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সময় হাতেনাতে তিন জনকে গ্রেফতার করা হয়। এ সময় ঐ অফিসে তল্লাশি চালিয়ে ১১টি ধারাল ছোরা ও সুইচগিয়ার, ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল সেট, ইয়াবা বিক্রির নগদ ১৪ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
