ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক ব্যক্তিগত সচিব (পিএস) ও দলটির কেন্দ্রীয় নেতা মেজর (অব.) খালেদ আখতার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন। আইসিইউতে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তার সার্বিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
এরশাদের জীবদ্দশায় এবং তার মৃত্যুর পরেও জাপার নবম কাউন্সিলের আগ পর্যন্ত মেজর খালেদ দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। কাউন্সিলের পর তাকে প্রেসিডিয়াম থেকে বাদ দেন জাপার বর্তমান চেয়ারম্যান জি এম কাদের। পরে জাপার চিফ প্যাট্রন রওশন এরশাদ ‘প্রেসিডিয়াম সদস্য’ হিসেবে ঘোষণা দেন খালেদকে।
