করোনা ভাইরাসের মহামারিতে যেন থমকে গেছে গোটা পৃথিবী। থমকে গেছে মানুষের জীবনযাত্রা; কিন্তু থেমে নেই প্রকৃতির নিয়ম। ফুটেছে বর্ষার কদম ফুল। সেই ফুল কুড়িয়ে বিক্রির জন্য ক্রেতা খুঁজছে এক কিশোরী। ছবিটি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার —সামসুল হায়দার বাদশা