সংক্রমণ বাড়তে থাকায় দেশের নতুন পাঁচটি জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হলো ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। এসব জেলার রেড জোন ঘোষিত এলাকায় আজ থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। রেড জোনভুক্ত এসব এলাকায় সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রেড জোনের তালিকায় রয়েছে মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা, গঙ্গাধরপট্টি, পশ্চিম দাশড়া এলাকা; সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও ধানকোড়া ইউনিয়ন এবং সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর পৌরসভা ও জয়মণ্ডপ ইউনিয়ন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যপড়া ও কালাইশ্রীপাড়া, ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এবং ৮ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া। নবীনগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়া ও পশ্চিমপাড়া, ৩ নম্বর ওয়ার্ডের টিএনটিপাড়া, ৪ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়া ও কলেজপাড়া এবং ৮ নম্বর ওয়ার্ডের ভোলাচং দাসপাড়া এলাকা, কসবা উপজেলার কসবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আড়াইবাড়ী, ৫ নম্বর ওয়ার্ডের শীতলপাড়া এবং ৭ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকা। নরসিংদীর মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড (উত্তর বিরামপুর ও দক্ষিণ বিরামপুর)। কুষ্টিয়া জেলার কুষ্টিয়া পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৫, ১৮ ও ২০ নম্বর ওয়ার্ড এলাকা; ভেড়ামারা উপজেলার বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন। এছাড়া ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকা রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
