রাউজানে করোনা মোকাবেলায় সাংসদ ফজলে করিম চৌধুরী একশ অক্সিজেন সিলিন্ডার প্রদান

আপডেট : ২৩ জুন ২০২০, ০০:১৮

রাউজানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা ও চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে একশটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। ২২ জুন  (সোমবার) বেলা ১২ টায় রাউজান উপজেলা প্রশাসনিক ভবন চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

একশটি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে পৌরসভার সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৩০টি এবং প্রতিটি ইউনিয়নে ৫টি করে ১৪টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে মোট ৭০টি প্রদান করা হয়। এই সময় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাংসদ ফজলে করিম চৌধুরী এমপি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. ইয়াছিন, পৌর প্যানেল মেয়র জমিরউদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হিরু, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, তসলিম উদ্দিন প্রমুখ।

একইসভায় উপজেলার জনসাধারণের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  পক্ষ হতে সরাসরি কৃষকের বাগান হতে ক্রয়কৃত আম বিতরণ করা হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে সাড়ে ১১মণ করে ১৪টি ইউনিয়নে ১৬১মণ এবং পৌরসভায় ১৪ মণ সহ সর্বমোট ১শত ৭৫ মণ আম বিতরণ করা হয়।

ইত্তেফাক/এসআই