সন্ত্রাসী হামলার আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট

আপডেট : ২৩ জুন ২০২০, ০০:৩০

করোনা মহামারীর বিরুদ্ধে লয়াইয়ের মধ্যেই দিল্লিতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। যার জেরে রবিবার শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়। চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। কয়েক গুণ বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা। সূত্রের খবর, দিল্লিতে হামলা চালানোর জন্য চার থেকে পাঁচ জন জঙ্গির একটি দল রওনা দিয়েছে। তারা ট্রাকে করে রাজধানীতে আসছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। আরো জানা গেছে, জম্মু-কাশ্মির থেকে কয়েকজন সন্ত্রাসী এর মধ্যে দিল্লিতে গোপন আস্তানায় ঘাঁটি গেড়েছে। অন্যরা শহরে ঢোকার অপেক্ষায় আছে। বাস, গাড়ি বা ট্যাক্সিতে করে জঙ্গিরা শহরে ঢুকতে পারে। -ইন্ডিয়া টাইমস