ফেনীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:৫৪

ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটার গান, ১৩ রাউন্ড গুলি ও ২৫০ কেজি গাঁজাসহ একটি কার্ভাডভ্যান উদ্ধার করা হয়েছে।

র্যাবের কমান্ডিং অফিসার সাফায়েত জামিল ফাহিম জানান, র্যাব-৭ এর টহল দল দাগনভূঁঞা এলাকায় টহলরত অবস্থায় নোয়াখালীগামী একটি কাভার্ডভ্যানকে থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু কাভার্ডভ্যানটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলিও করে। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ঘটনাস্থলে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়। এরা হলেন-মাদক ব্যবসায়ী আসাদ (৪২) ও ইমামুল আকন্দ (২৪)। উভয়ের বাড়ি মাদারীপুরের রাজৈর থানায়। নিহতদের লাশ ফেনী মর্গে প্রেরণ করা হয়েছে।