শেখ হাসিনার জয় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে গণরায় :শ্রিংলা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২২:৫৫

ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হ্যাটট্রিক জয় বাংলাদেশের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে গণরায়। নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো সমৃদ্ধ হবে। গতকাল বুধবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘হ্যাট্রিক’ বিজয় অর্জন করেছেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য পূরণে এটি জনগণের আস্থার প্রতিফলন। এই বিজয়ে  দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো সমৃদ্ধ হবে।