জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনা করে গতকাল বুধবার বাদ আছর রংপুর মহানগর জাতীয় পার্টির আয়োজনে নগরীর আল জাময়াতুল করীমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সভাপতি, রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেকেন্দার আলী, আল জাময়াতুল করীমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইউনুস, জাপা নেতা মাহাবুব হাসান সোহেল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ।
মোনাজাত পরিচালনা করেন ইমাম মুফতি মো. নাজমুল হক। এতে মাদ্রাসার শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
