হাফিজ, ওয়াহাবসহ করোনায় আক্রান্ত পাকিস্তানের আরো ৭ ক্রিকেটার  

আপডেট : ২৩ জুন ২০২০, ১৯:৫৮

 যুক্তরাজ্য সফরের দোরগোড়ায় এসে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার পাকিস্তানের আরো সাত জন ক্রিকেটারের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।   ইংল্যান্ড সফর উপলক্ষে ক্রিকেটারদের পরীক্ষা করানোর পর মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটি বলা হয়। 

করোনায় আক্রান্ত পাকিস্তানের সাত জন ক্রিকেটার হলেন, ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান এবং ওয়াহাব রিয়াজ। 

এর আগে সোমবার পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি, হারিস রউফ ও শাদাব খান করোনায় আক্রান্ত হয়েছেন বলে দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়। 

আগামী ৩০ জুলাই লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার কথা রয়েছে পাকিস্তানের।    

ইত্তেফাক/এআর