ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে নিজেদের জার্সিতে করোনাযোদ্ধাদের নামে লিখে মাঠে নামবেন জো রুট, বেন স্টোকসরা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পুরো সিরিজে অনুশীলনের সময় চিকিত্সক, নার্স, খাদ্য সরবরাহকারী, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ যারা মহামারির সময়ে কাজ করে গেছেন তাদের নাম লেখা শার্ট পরবেন ক্রিকেটাররা। জো রুটরা যাদের নাম জার্সিতে লিখাবেন তাদের নির্বাচন করবে স্থানীয় ক্রিকেট ক্লাবগুলো। ইতিমধ্যেই এমন বেশ কয়েকজন করোনাযোদ্ধার নাম নির্বাচন করা হয়েছে। তিন টেস্টের সিরিজ খেলতে ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এজবাস্টনে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে জুলাইয়ের ৮ তারিখে।
