রাতের রাস্তায় গরু-ছাগল

আপডেট : ২৩ জুন ২০২০, ২১:৪৬

সূর্যাস্তের পরপরই পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের বেশিরভাগ রাস্তা দখলে থাকে গরু-ছাগলের। এতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। যানবাহন থেকে নেমে রাস্তায় থাকা গরু-ছাগল হটিয়ে দিতে হয়। অন্ধকারে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় যানবাহনকে। অবিলম্বে এর একটা ইতিবাচক সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নিয়ামুর রশিদ শিহাব

গলাচিপা, পটুয়াখালী