সমস্ত রোগীর চিকিত্সাসেবা নিশ্চিত করা জরুরি

আপডেট : ২৩ জুন ২০২০, ২১:৪৭

করোনা মহামারিতে যত মানুষ মারা যাচ্ছে তার চেয়ে কম নয় বিনা চিকিত্সায় সাধারণ রোগীর মৃত্যু। মানুষের জীবন-মৃত্যুর ভরসাস্থল হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনেক হাসপাতাল কার্যত রোগী ভর্তিই বন্ধ করে দিয়েছে। মুমূর্ষু রোগী নিয়ে অসহায় স্বজনরা ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে! কোথাও চিকিত্সা না পেয়ে রাস্তায় কিংবা হাসপাতালের বারান্দায় পৃথিবী ছেড়ে যাচ্ছেন কাছের মানুষগুলো। বিনা চিকিত্সায় মারা যাওয়ার খবর গণমাধ্যমে এসেছে। অনেকে স্বজন হারানোর বেদনা ও ক্ষোভ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ অবস্থায়, সরকারের সংশ্লিষ্ট দফতর ও সংস্থার কাছে বিনীত আবেদন— চিকিত্সক ও সেবাকর্মীদের নিরাপত্তা-সুরক্ষা দিয়ে হাসপাতালে প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জাম, ওষুধ, লোকবল ও আইসিইউ শয্যা বৃদ্ধি এবং ফিল্ড হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়ে সমস্ত রোগীর চিকিত্সাসেবা নিশ্চিত করুন। এবং সরকারি বেসরকারি সব হাসপাতালে রোগীদের চিকিত্সা দিতে অনীহা প্রকাশ—এমন অমানবিকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া একান্ত জরুরি।

মো. সাইমুন, শিক্ষার্থী,

সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম