করোনা ভাইরাস :বাবাকে নিয়ে সাইকেলে ৭০০ মাইল পাড়ি দিল ১৫ বছরের মেয়ে জ্যোতি

আপডেট : ২৩ জুন ২০২০, ২১:৪৯

পনেরো বছরের মেয়ে জ্যোতি কুমারী দিল্লির উপশহর গুরু গ্রাম এসেছিল এক দুর্ঘটনায় আহত তার রিকশাচালক বাবার যত্ন নিতে। কিন্তু এরই মধ্যে ২৫ মার্চ থেকে শুরু হয়ে যায় করোনা ভাইরাস-জনিত লকডাউন। বাবা-মেয়ে আটকা পড়ে দিল্লিতে। অল্প কিছু দিনেই তাদের সব টাকা পয়সা শেষ হয়ে যায়, ফলে খাবার আর ওষুধপত্র কেনা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু লকডাউনের মধ্যে সব যানবাহন বন্ধ। ফলে তারা যে, গ্রামের বাড়িতে ফিরে যাবে এমন উপায়ও নেই। তাদের গ্রাম ১২০০ কিলোমিটার বা ৭৪৫ মাইল দূরে। তখন জ্যোতি সিদ্ধান্ত নেয়, সে নিজেই সাইকেল চালিয়ে বাবাকে পেছনে বসিয়ে গ্রামের বাড়িতে নিয়ে যাবে। এই দীর্ঘ পথ কখনো সাইকেল চালিয়ে, কখনো বা কোনো ট্রাকে লিফট নিয়ে ঠিকই পাড়ি দিয়েছে সে। শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছে। তার এই যাত্রা সারা দুনিয়ার সংবাদ মাধ্যমে খবর হয়েছে।