নগরীর চাক্তাই খালের ভাঙার পোল এলাকায় গোসল করার সময় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকাল মঙ্গলবার আমির হাজি সড়কের মিয়া সওদাগর ভবনের পাশ থেকে মো. রুবেল (২৫) নামে ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে গোসল করার সময় রুবেল খালের পানিতে নিখোঁজ হন। খবর পেয়ে লামারবাজার স্টেশনের একটি দল ও আগ্রাবাদ বিভাগীয় অফিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে। ডুবুরিরা অল্প সময়ের মধ্যে যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। এ সময় খালে স্রোত ও পানি কম ছিল। তিনি আরো জানান, স্থানীয়দের ভাষ্যমতো ঐ তরুণের মানসিক সমস্যা ছিল।
