শেখ হাসিনার উদ্যোগে মুজিব বর্ষেই ‘ঘরে ঘরে বিদ্যুত্’ নিশ্চিত করবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি। বাপবিবোর আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুত্ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ‘আলোর ফেরিওয়ালা’ হয়ে ঘরে ঘরে বিদ্যুত্ সেবা প্রদান করছেন। এতে গ্রাহক ভোগান্তি অনেকাংশেই হ্রাস পেয়েছে। বর্তমান সরকারের আমলে বাপবিবোর সফলতা আকাশচুম্বী।
বাংলাদেশের ৩ কোটি ৫৩ লাখ গ্রাহকের মধ্যে কেবল বাপবিবোর সংযোগ হচ্ছে ২ কোটি ৭৫ লাখ। এ মুহূর্তে বাংলাদেশের গ্রামাঞ্চলের ৯৪ শতাংশ মানুষ বিদ্যুত্সুবিধার আওতায় এসেছে এবং লোডশেডিং বহুলাংশে হ্রাস পেয়েছে। বাংলাদেশের ৭৪ হাজার ৩৬০টি গ্রাম (৮৮ শতাংশ) এবং ৩৬১টি উপজেলা (৭৮ শতাংশ) ইতিমধ্যেই শতভাগ বিদ্যুতায়িত হয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়িত ২১১টি উপজেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।
অবশিষ্ট গ্রাম/উপজেলাগুলোর ৭০ শতাংশ-৯৫ শতাংশ বিদ্যুতায়িত হয়েছে, যা ২০২০ সালের মধ্যে শতভাগ সম্পন্ন হবে। ৪ লাখ ৭২ হাজার কিলোমিটার বিতরণ লাইন এবং ১২ হাজার ৪৮৫ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৩টি উপকেন্দ্রসংবলিত সুবিশাল পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের মাধ্যমে এ প্রতিষ্ঠান প্রতিনিয়ত ৭ হাজার মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করছে। বর্তমানে সিস্টেম লস মাত্র ১০.৯১ শতাংশ, যা ২০০৮ সালে ছিল ১৮ শতাংশ। এ স্বল্প সময়ের মধ্যে সিস্টেম লস প্রায় ৭.০৯ শতাংশ হ্রাস পেয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
