সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের মামুদি গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার গভীর রাতে কুয়েত প্রবাসী মৃত চান মিয়ার ছেলে কামাল হোসেনের বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে আড়াই ভরি স্বর্ণ, নগদ দেড় লাখ টাকা ও বিভিন্ন জিনিসপত্র লুটে নিয়ে যায়।
