আব্দুল মান্নান
অগ্রণী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের পরিচালক (সাবেক জেলা ও দায়রা জজ) অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আব্দুল মান্নান (৭০) ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. .রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা শেষে তাকে নিজ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার কামারগাঁও গ্রামে সমাহিত করা হয়।
আ ন ম নজরুল ইসলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও ত্রিশাল থানার সাবেক এমএনএ ও এমপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আ ন ম নজরুল ইসলাম (৮৯) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। তিনি স্ত্রী ও একমাত্র ছেলে রেখে গেছেন। বাদ আছর ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার লাঙ্গলশিমূল গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আলহাজ শফিকুল আলম
গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মামা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ শফিকুল আলম (৬৫) গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে নিজ এলাকা নগরীর ৩০ ওয়ার্ডে কানাইয়াতে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খানসহ সর্বস্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
