মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:০৮

এম এ হান্নান

কসমো ক্যাব ও কসমো সোয়েটার কোম্পানির মালিক ও আওয়ামী লীগ নেতা শিল্পপতি এম এ হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের উদ্যোগে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সাতপাই গ্রামের বাড়িতে কবর জিয়ারত, পুষ্প স্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ, বিশেষ দোয়া মাহফিল এবং স্মৃতিচারণমূলক আলোচনার আয়োজন করা হয়েছে।

মাওলানা ইদরিস আলী

যশোরের চৌগাছার আলেম সিংহঝুলি আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইদরিস আলীর মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত মরহুমের ছেলে হামিদুর রহমান ও ইসলামী ব্যাংক বেনাপোল শাখার কর্মকর্তা শামসুর রহমান জানিয়েছেন। তিনি চৌগাছার সাংবাদিক আজিজুর রহমানের বাবা।