লৌহজং উপজেলার নাগেরহাট কাহেতারা গ্রাম থেকে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিনকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে গ্রামটির শাহাবুদ্দিন ব্যাপারীর পুত্র। এই তথ্য দিয়ে লৌহজং থানার ওসি মো. মনির হোসেন জানান, ২০১৮ সালের ২৯ নভেম্বর মুন্সীগঞ্জের একটি আদালত তাকে এক বছরের সাজা ও তিন হাজার টাকা জরিমানা করে। ওসি জানান, শাহিন এখানে দীর্ঘদিন দিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত।
হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
লৌহজংয়ে এক হাজার ৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. আকাইদকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার হলদিয়া বাজার ব্রিজের পশ্চিম পাশের বিক্রমপুর সুপার মার্কেট (মৃধা মার্কেট)-এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
