সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ মজুমদারকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিআরটিএর চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কামরুল আহসান গত ২৯ মার্চ অবসরোত্তর ছুটিতে (এলপিআর) গেছেন। এরপর থেকে সংস্থাটির পরিচালক (প্রশাসন) ইউছুব আলী মোল্লা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
