প্রাথমিক শিক্ষা সমাপনী
অংকিতা ধর
অংকিতা ধর এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মানিক চন্দ্র ধর ব্যবসায়ী এবং মাতা সোমা সেন গুপ্তা গৃহিণী।
নাফিসা কাওসার (আনুশা)
নাফিসা কাওসার (আনুশা) শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় থেকে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জি.পি.এ-৫ পেয়েছে। তার বাবা কাওসার আহমেদ এবং মা আঞ্জুমান আরা।
শায়েনুজ্জামান শান্ত
শায়েনুজ্জামান শান্ত এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আসাদুজ্জামান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মাতা সোনিয়াজ্জামান গৃহিণী।
নুসরাত জাহান জুঁই
নুসরাত জাহান জুঁই এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশাল বাকেরগঞ্জ রুহিতপার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা জসিম ফরাজী ও মা জেরিন বেগম। নুসরাত ডাক্তার হতে চায়।
জেএসসি
সিদরাতুল মুনতাহা আদিবা
সিদরাতুল মুনতাহা আদিবা এবার জেএসসি পরীক্ষায় ঢাকার খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোহাম্মদ বশিরুল আলম (ফারুক) ব্যবসায়ী এবং মা ফরিদা ইয়াসমিন (রিয়া) গৃহিণী। আদিবা ডাক্তার হতে চায়।
