গোপালগঞ্জে নকল স্যাভলন মজুদ, গোটা জেলায় সরবরাহ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু শহরের বীণাপাণি স্কুলে মোড়ের বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার ও নতুন বাজার রোডের মা-বাবা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন। অভিযান চালিয়ে ঐ দুই প্রতিষ্ঠান থেকে ৭৫ লিটার নকল স্যাভলন উদ্ধার করা হয়। স্যাভলন উত্পাদনকারী প্রতিষ্ঠান এসিআই কোম্পানির গোপালগঞ্জের ম্যানেজার উদ্ধারকৃত স্যাভলন এসিআইর পণ্য নয় বলে নিশ্চিত করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, প্রতিটি স্যাভলনের বোতলের পিছনের স্টিকার বদলে উত্পাদন তারিখ পরিবর্তন করা হয়েছে।
