ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জুন থেকে তিন উপজেলার তিনটি পৌরসভার ১০টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে সদর পৌরসভার ৪, ৫, ও ৮ নম্বর ওয়ার্ড, নবীনগর পৌরসভার ২, ৩, ৪ ও ৮ নম্বর ওয়ার্ড এবং কসবা উপজেলার ৪, ৫, ও ৭ নম্বর ওয়ার্ড। শর্তসাপেক্ষে এসব এলাকায় ২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। উল্লেখ্য, এখন পর্যন্ত জেলায় ৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
