কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা দাবি

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:৩২

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া নাগরপুরে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের পরিবারে চলছে নীরব দুর্ভিক্ষ। কারণ তাদের পরিবার চলে শিক্ষার্থীদের বেতনের টাকায়। তাই মঙ্গলবার প্রণোদনার দাবিতে তারা মানববন্ধন করেছেন।

উপজেলা কিন্ডার গার্টেন সমিতি উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। এ সময় নাগরপুর উপজেলা কিন্ডার গার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েত হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি। এতে করোনাকালে এসব শিক্ষক-কর্মচারীকে সরকারি অনুদান ও প্রণোদনা চাওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের বিষয়ে জানানো হবে।