চাঁদপুরে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা পেয়ে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করায় জেলা প্রশাসন পক্ষ থেকে অটোবাইক চালক সজীবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।
গতকাল ২২ জুন সোমবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান আনুষ্ঠানিকভাবে সজীবের হাতে ফুল এক ঝুড়ি ফল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, সজীব একজন অটোচালক। সে ৬১ লাখ টাকা পেয়ে স্বেচ্ছায় ফেরত দিয়ে দিয়েছে। এটা একটি বিরল ঘটনা। আমরা মনে করি, এ বয়সের একটা ছেলে যে সত্ মানসিকতার পরিচয় দিয়েছে সেটি সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল এবং ফলের শুভেচ্ছাসহ কিছু সহায়তা দিয়েছি। এতে আমরা নিজেরাই কৃতার্থ হয়েছি।
