কমলনগরে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী আটক

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:৩৩

কমলনগরে মঙ্গলবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুরমা আক্তার (১৯)। এ ঘটনায় নিহতের স্বামী মো. রফিককে (২২) আটক করা হয়েছে।

স্থানীয় হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রফিককে আটক করা হয়েছে।