পাঁচবিবিতে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:৩৫

পাঁচবিবিতে মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। সে উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা পাকুরতলী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বালিঘাটা ইউপির মহিলা সদস্য খালেদা খানম বিজলী বলেন, ঘটনার সময় জাহাঙ্গীর বৈদ্যুতিক ভাল্ব মাছ চাষের পুকুরে লাগাতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। লোকজন দেখতে পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।