লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার করোনা আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন।
আরএমও আনোয়ার হোসেন জানান, সিভিল সার্জন ডা. আবদুল গফফার গত তিন দিন অসুস্থ ছিলেন। তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বর্তমানে ঐ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে তাকে চিকিত্সা দেওয়া হচ্ছে।
