নান্দাইলের বাহাদুরপুর গ্রাম থেকে মঙ্গলবার একটি হনুমান উদ্ধার করেছেন বন বিভাগের লোকজন। গত তিন সপ্তাহ ধরে হনুমানটি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাছে গাছে অবস্থান করছিল।
এলাকাবাসী জানায়, উপজেলার কৃষ্ণচন্দ্রপুর ও পূর্ব কামালপুর গ্রামে অবস্থান? করে হনুমানটি আমসহ বিভিন্ন ফলের ক্ষতি করছিল। তাই স্থানীয়রা এটিকে ঢিল ছুড়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সোমবার বাপাইল বিলের স্লুইজ গেট এলাকা থেকে স্থানীয় যুবকরা হনুমানটি আটক করে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বন বিভাগকে খবর দেয়।
নান্দাইল বন বিভাগের রেঞ্চ বন কর্মকর্তা দীপংকর রায় জানান, হনুমানটি টাঙ্গাইলের মধুপুর বনে ছেড়ে দেওয়া হবে।
