তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২০, ২২:৩৬

তাড়াশে মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাহাত (২)। সে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, ঘটনার সময় রাহাত বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।