বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৪ দল শ্রদ্ধা জানাবে আজ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০০:৩৫

সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুর ১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। পরে বনানী কবরস্থানে জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন মনসুর আলীর কবরে এবং ১৫ আগস্ট হত্যাযজ্ঞে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ১৪ দলের নেতারা।