হালুয়াঘাটের গোবড়াকুড়া সীমান্তের ২০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। কড়ইতলী বিজিবি কোম্পানি কমান্ডার আব্দুল মজিদ জানান, মঙ্গলবার ভোরে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় ঐ যুবক। এদিকে পশ্চিম গোবরাকুড়া গ্রামের মানিক মিয়ার পুত্র মানসিক ভারসাম্যহীন আব্দুল জলিল গত সোমবার রাত থেকে নিখোঁজ রয়েছে। লাশটি নিখোঁজ আব্দুল জলিলের হবে বলে জানান তার পরিবারের লোকজন।
