যাত্রী ও বাণিজ্যিক যানবাহনে শুল্ক কমানোর চিন্তা ভারতের ----------------হাইকমিশনার

আপডেট : ২৪ জুন ২০২০, ০০:৪৩

আঞ্চলিক সহযোগিতাকে আরো এগিয়ে নিতে যাত্রী ও বাণিজ্যিক যানবাহনের ওপর ভারত শুল্ক কমানোর চিন্তা করছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। সোমবার রাতে ঢাকায় এক অনলাইন সেমিনারে (ওয়েবিনারে) তিনি একথা বলেন।

‘ইন্ডিয়া-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ: পক্ষগুলোর আন্তঃযোগাযোগ’ শীর্ষক ঐ ওয়েবিনারের আয়োজন করে ফেডারেশন অব ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)। আলোচনায় অংশ নিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম বিদ্যমান করোনা ভাইরাস সংকটে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য উভয় দেশের যৌথ বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সর্বোত্তম উপায় বলে মত দেন। এছাড়া দ্বিপাক্ষিক ভ্যালু চেইনের ঘাটতি নিরসনে উভয় দেশকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

এফআইসিসির মহাসচিব দিলীপ চেনয় ও উপ মহাসচিব মানিষ সিংহলের সভাপতিত্বে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, ইন্টারন্যাশনাল ব্যাংকিং গ্রুপ এসবিআইর ডিএমডি ভেঙ্কট নাগেশ্বর প্রমুখ এতে বক্তব্য দেন। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার প্রেসিডেন্ট মনোজ চোগ উভয় দেশের বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে উচ্চ শুল্ক ব্যবস্থাকে বাধা হিসেবে উল্লেখ করেন।