রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া ছিনতাইকারী সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ১০টার দিকে তেজগাঁও থানা পুলিশের একটি দল ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি)হারুন-অর-রশিদ।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্শনে ছিঁচকে চোর সোহেলের চুরি-ছিনতাইয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি পুলিশের নজরে এলে সোহেলকে ধরতে অভিযান চালানো হয়। সাড়ে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ সোহেলকে গ্রেফতার করে।
