ত্রাণ বিতরণে হামলার দৃশ্য দেশবাসী দেখলেও মন্ত্রীরা অন্ধের মতো প্রমাণ চান :রিজভী

আপডেট : ২৪ জুন ২০২০, ০০:৪৫

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যখনই আমরা সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করি তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তথ্য-প্রমাণ চান। ত্রাণ বিতরণে হামলার দৃশ্য দেশবাসী দেখলেও মন্ত্রীরা অন্ধের মতো প্রমাণ চান। এ ধরনের সন্ত্রাসী ঘটনার সময় কি তাহলে সরকারের মন্ত্রীরা ঘুমিয়ে থাকেন? দেশের প্রতিটি মানুষ জানে-দেখে অথচ তারা জানতে পারেন না, খবরও রাখেন না। সাতক্ষীরার শ্যামনগরসহ দেশের বিভিন্নস্থানে বিএনপির ত্রাণ বিতরণের সময় হামলা-মামলা-গ্রেফতারের ঘটনা ঘটছে দাবি করে গতকাল মঙ্গলবার নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন রিজভী।