রাজশাহী দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের একটি চায়ের দোকানে অজ্ঞান হয়ে মারা গেছেন এক গ্রন্থাগারিক। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কামাল হোসেন (৩৫) বেলঘরিয়া মধ্যপাড়ার মৃত আশেক আলী মণ্ডলের ছেলে ও বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক। তার করোনা উপসর্গগ ছিল বলে নিশ্চিত করেছে পারিবারিক সূত্র।
বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, মঙ্গলবার রাতে বেলঘরিয়া গ্রামের ফায়েজের মোড়ে চা খেতে গিয়েছিলেন কামাল হোসেন। রাত ১০টার দিকে বাড়ি যেতে উদ্যত হলে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় বমিও করতে থাকেন। সেই সাথে দেখা দেয় তীব্র শ্বাসকষ্ট। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। রাত ১১টার দিকে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম
