কুষ্টিয়ায় করোনা আক্রান্ত দুইজনের ‍মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২০, ১৪:১৪

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত আরও দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত এরা দুজনই বুধবার সকালে মারা যান। এরা হচ্ছেন- আসাদুল হক (৫৬) ও একাব্বর আলী (৬৮)। এ নিয়ে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত ৬ জনের মৃত্যু ঘটলো।

 

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার জানান, গত ১৩ জুলাই কুষ্টিয়া শহরের বারখাদা এলাকার করোনা পজেটিভ রোগী আসাদুল হক (৫৬) ও ২২ জুলাই চর মিলপাড়া এলাকার একাব্বর আলীকে (৬৮) কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার তাদের দুজনকেই খুলনা মেডিকেল হাসাপাতলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় শ্বাসকষ্টজনিত কারণে বুধবার তারা দুজনই মারা যান। 

 

উল্লেখ্য, জেলায় বর্তমানে করোনা শনাক্ত রোগী সংখ্যা ৪৩৬ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেন ১২১ জন। আক্রান্তদের মধ্যে ২০ জন হাসপাতালে ও অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
 
কুষ্টিয়ার সিভিলি সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম জানান, খুলনায় চিকিৎসাধীন দুই রোগী প্রচন্ড শ্বাসকষ্টে মারা যান। স্বাস্থ্য-বিধি ও সরকারী নিয়ম অনুসরণ করে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে সিভিল সার্জন জানান।

 

ইত্তেফাক/এএম