মোংলায় এই প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন ইউনিয়ন স্বাস্থ্য কর্মী ও একজন ইসলামী ব্যাংকের স্টাফ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়ন স্বাস্থ্যকর্মী কামাল মৃধা (৪০), সোনাইলতলা ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মো. মুজাহিদুল ইসলাম (৩৫) ও পৌর শহরের ইসলামী ব্যাংকের স্টাফ এসএম রিয়াজ আলমগীর (৩৪) করোনা উপসর্গ নিয়ে গত ২১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেই নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে তিনজনেরই করোনা পজেটিভ এসেছে। এই তিনজনই এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোদ. রাহাত মান্নান বলেন, করোনা আক্রান্তদের বাড়ি লকডাউনসহ তাদেরকে কঠোর নজরদারীতে রাখা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
