চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামে একই বাড়িতে করোনা উপসর্গ নিয়ে পৃথক সময়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪জুন) তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন-মো.মিজান বকাউল (৫৫)। তিনি সকাল ৭ টায় এবং একই বাড়ির বাচ্চু বকাউলের স্ত্রী মনি বেগম (৫০) রাত আড়াইটায় মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মিজান বকাউল ঠাণ্ডা, জ্বর ও গলা ব্যথা নিয়ে অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার বিকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাতেই উপজেলা স্বাস্থ্যবিভাগকে অসুস্থতার বিষয়টি জানানো হয়।কিন্তু সকালে সে মারা যায়। অপরদিকে মনি বেগম দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।করোনা উপসর্গ নিয়ে তিনি রাত আড়াইটায় মারা যান। স্বাস্থ্য বিভাগ মিজান বকাউল এবং তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে। তবে মনি বেগমের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেনি।
আরো পড়ুন: বরিশালে করোনা উপসর্গে পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু
এদিন দুপুরে উভয়কে স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের উপস্থিতিতে ভলেন্টিয়ার টিমের সহায়তায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে দুইজনের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। তাদের উভয় পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহসহ ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।’
ইত্তেফাক/এএএম
