গুলশান থানা এলাকা থেকে চোরাইকৃত মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতারের পর বুধবার (২৪ জুন) আদলালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-মিজান (২০), উজ্জ্বল মিয়া (২৬) ও তাজুল ইসলাম লিটন (২৮)।
গুলশান থানার ওসি কামরুজ্জামান জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি আইফোন, প্রায় ১ কোটি ২৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ৩টি বিদেশী হাত ঘড়ি ও চোরাই মাল বিক্রি বাবদ নগদ এক লক্ষ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। সেই সাথে চোরাই কাজে ব্যবহৃত ১টি গ্রিল কাটার রেঞ্চ উদ্ধার করা হয়।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিংয়ে ‘১০ নিউ ফেস’ স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়াকিল
পুলিশ জানায়, গত ৮ জুন গুলশানের বারিধারার পার্ক রোডের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গুলশান থানায় ২৩ জুন একটি মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে গুলশান থানা পুলিশ। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রথমে মিজানকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় হতে উজ্জ্বল মিয়া ও তাজুল ইসলাম লিটনকে গ্রেফতার করে পুলিশ।
ইত্তেফাক/এএএম
