ফেনীতে ইউএনওসহ আরও ১৮ জন করোনা আক্রান্ত

আপডেট : ২৪ জুন ২০২০, ১৯:০১

ফেনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার স্ত্রী, একজন চিকিৎসক এবং একজন পুলিশ সদস্যসহ নতুন করে ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 

নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে রয়েছেন ফেনী সদর উপজেলার একজন চিকিৎসক, একজন পুলিশ সদস্যসহ ৮ জন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান ও তার স্ত্রীসহ ৫ জন, সোনাগাজী উপজেলায় একজন, ছাগলনাইয়া উপজেলায় একজন এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দুজন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে জেলার তিন উপজেলায় ৮টি এলাকায় ১৩ দিন ধরে লকডাউন চলছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক করোনায় আক্রান্ত হন। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় চাকরি করতেন। এরপর থেকে এ পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬৭১ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৯৩ জন।

ইত্তেফাক/ইউবি