করোনাভাইরাস মহামারীর সময়ে ভাইরাস সংক্রমণ নিয়ে এন্ড্রয়েড গেইম তৈরি করেছে বাংলাদেশি গেইম ডেভেলপার প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ম্যাঙ্গো। এটি একটি চলমান সারভাইভাল গেইম, যেখানে প্লেয়ারকে একের পর এক ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য ছুটতে হবে। বিভিন্ন ধরণের ছোঁয়াচে ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি ভাইরাসগুলো সম্পর্কে নানা তথ্যও জানা যাবে এই গেইমের মাধ্যমে। যতগুলো ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা যাবে, ততই বাড়বে স্কোর। ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করা ক্রিয়েটিভ ম্যাঙ্গো এখন পর্যন্ত গেইম এন্ড্রয়েড বানিয়েছে দশটি, ‘ভাইরাল পেনিক’এর পাশাপাশি বাকি গেইমগুলোও সরাসরি ডাউনলোড করা যাবে shorturl.at/wEMX5 ঠিকানা থেকে।
