তারকা বচন

আপডেট : ২৪ জুন ২০২০, ১৯:৫৯

করোনার আগে বাসা থেকে বের হয়ে শুটিংয়ে যাওয়ার যে প্রস্তুতি থাকে, সেখানে এবার বাসা থেকে বের হতে এক্সট্রা প্রস্তুতি নিতে হয়েছে। মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, স্প্রে সঙ্গে নিয়েছি কি-না, বারবার দেখতে হয়েছে। আগে মেকআপ রুমে সবাই থাকতাম। এবার একা একটি রুমে আছি। নিজের মেকআপ নিজেই করছি। শুটিংয়ে বিশাল সেটের জায়গায় এবার গুটিকয়েক মানুষ। আসলে যে জিনিস দেখা যায় না, তার জন্য ফাইট করাটাও কঠিন। যে জন্য শিল্পী, টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই সারাক্ষণ মাস্ক পরে আছে, দূরত্ব মেইনটেইন করছে, একটু পরপর হাত ধুচ্ছে। সবাই পরিষ্কার-পরিচ্ছনতা বজায় রেখে কাজ করছে। আমি আগে থেকেই আমার ব্যবহারের জন্য কসমেটিকস, শুটিংয়ে খাবার, চেয়ার, পানির বোতল নিয়ে আসতাম। এগুলোই শুধু আগের মতোই নিয়ে এসেছি।

 

করোনার এই পরিস্থিতিতে শুটিং করার অভিজ্ঞতা প্রসঙ্গে

অভিনেত্রী তারিন জাহান