চৌমুহনী মেডিক্যাল কলেজে পুনরায় করোনা পরীক্ষা শুরু

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:২৫

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

চৌমুহনীস্থ আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজে বুধবার থেকে আবারও করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। কিট সরবরাহ না থাকায় চৌমুহনীস্থ আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজে গত প্রায় এক সপ্তাহ ধরে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা বন্ধ ছিল। কিট সরবরাহ হওয়ায় বুধবার থেকে পুরোদমে পরীক্ষা শুরু হয়।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল সালাম জানান, মঙ্গলবার বিকালে পর্যাপ্ত কিট এসেছে। আরো কিট শিগগির আসবে। প্রয়োজনে শিফট বাড়িয়ে পরীক্ষা চালু রাখা হবে। যাতে দ্রুত রিপোর্ট পাঠানো যায়।