মিরসরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:২৬

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের ধনকাজি মাঝি বাড়ির মো. আবুল কাশেমের ঘরে মঙ্গলবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মো. আবুল কাশেম বলেন, বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ১০/১৫ জন ডাকাত ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকেই পরিবারের শিশুসন্তানসহ সবাইকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা ১২ ভরি স্বর্ণ, নগদ ৮৫ হাজার টাকা, পাঁচটি মোবাইল সেট ও ঘরের দামি আসবাবপত্র নিয়ে যায়। শারীরিক অসুস্থতা ও আইনি ঝামেলার জন্য বিষয়টি এখনো প্রশাসনকে জানাইনি।   

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান পিপিএম বলেন, ডাকাতির কথা জানা নেই। তবে শুনেছি একটা চুরি হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।