কেশবপুর পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২৪ জুন ২০২০, ২১:২৬

কেশবপুর (যশোর) সংবাদদাতা

স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে নতুন কোনো করারোপ ছাড়াই কেশবপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরে ৬৪ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ৪৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

পৌরসভার সহকারী কর আদায়কারী পলাশ সিংহের সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. মোশারফ হোসেন, নির্বাহী প্রকৌশলী এমামুল হক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন প্রমুখ।