শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে অস্ত্রসহ বশির আহম্মেদ (২৫) নামে একজনকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার বিকালে উপজেলার চল্লিশ রশিয়া সাকিনস্থ কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, মোবাইল সেট, দুইটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ডসহ তাকে আটক করা হয়। সে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর রোড বাজার মৃত আয়নাল হকের ছেলে। মঙ্গলবার রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
